মালদা

বেআইনি পোস্তের খোসা সহ এক পাচারকারিকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ

বেআইনি পোস্তের খোসা সহ এক পাচারকারিকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

            জানা যায়, বুধবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শেষ রোড এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ একটি মোটরবাইক আরোহীকে আটক করে। উদ্ধার হয় ১৮ কেজি বেআইনি পোস্তের খোসা। ঘটনায় গ্রেফতার করা হয় রফিকুল সেখ নামে ওই মোটরবাইক আরোহীকে। ধৃতের বাড়ি বৈষ্ণবনগর থানার মোহনপুর এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হয়।